রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
টাঙ্গাইলের সখীপুর অভিনব কায়দায় গরু চুরি। কালের খবর

টাঙ্গাইলের সখীপুর অভিনব কায়দায় গরু চুরি। কালের খবর

আহমেদ সাজু ( টাঙ্গাইল) সখীপুর, কালেন খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা পৌরএলাকা স্থায়ী বাসিন্দা হাবিবুর (হবি) মিয়ার ১ টি গরু অভিনব কায়দায় চুরি হয়েছে বলে প্রতিবেদককে জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি সিএনজি (অটোরিকশা)রাস্তার পাশে বাড়ির হওয়ায় হবি মিয়ার টিনের গেটের কাছে দাড় করায়।অনেকের ধারণা হয়তো হবি মিয়ার বাড়িতে মেহমান এসেছে, তাই কেউ গুরুত্ব দেয়নি।রাস্তার লোকজনকে বিভ্রান্তি করতে সিএনজি চালক সাথে থাকা মহিলাকে পাশের বাড়িতে ওয়াশরুম করার জন্য পাঠায় বাড়ির আশেপাশের লোকজনের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য এবং তিনি সিএনজি পেছনে মেরামতের অভিনয় করতে থাকে।একটু সুযোগ পেয়েই কৌশলে হবি মিয়ার ১টি শাহীওয়াল জাতের ছোট গরু সিএনজি তোলে পর্দা নামিয়ে দ্রুত কেটে পড়ে।

গরু মালিক হবি বলেন, কিছুক্ষণ পরে আমার গৃহিণীকে গরু আনতে বলি।কিন্তু সে ফি এসে আমাকে জানায়,বাড়ির সামনে গরু নেই।তারপর আমার প্রতিবেশী ও আত্মীয় স্বজন মিলে অনেক খোঁজাখুজি করেও কোন হদিস মেলেনা।এদিকে গাভীটি বাছুর কাছে না পেয়ে সারাক্ষণ ডাক-চিৎকার করছে।আমি এখন কি করি?
উল্লেখ্য, একই দিন মালেক মিয়ার ছেলে বাড়ির সামনে অটোভ্যান রেখে খাবার খেয়ে এসে দেখে ভ্যান নেই।মালেক মিয়া বলেন, আমি এনজিও ঋণ করে কয়েকদিন আগে ভ্যান কিনে ছিলাম।

এবিষয়ে সখীপুর পৌরসভার ২নংওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমান জানান, চুরির ঘটনা এটিই প্রথম নয়।বিষয়টি অনেক উদ্বেগের।আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি। আশা করি খুব শীগ্রই ওয়ার্ডের লোকজন ও প্রশাসনের সহযোগিতায় সমস্যার সমাধান সম্ভব হবে।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com