বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিরাজগঞ্জের খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন। কালের খবর

সিরাজগঞ্জের খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের সলঙ্গায় অর্থ সংকটে বন্ধ হয়ে থাকা খেইশ্বর বায়তুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মানের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহুরিসহ এলাকার গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত হয়ে ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন।

এই অঞ্চলের মানুষের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯৮ সালে মাদ্রাসাটি নির্মাণ হয়। বর্তমানে শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে,এখানে নূরাণী মক্তব বিভাগ,হেফজ বিভাগ,কিতাব বিভাগ,জামাতে নাহবেমীর পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।এখানে ১৫০ জন ছাত্র পাঠদান করছে এবং ৬ জন শিক্ষক নিয়মিত পাঠদান দিয়ে যাচ্ছেন উক্ত প্রতিষ্ঠানে ।

শুধু তাই নয় এখানে ৩০ জন ছাত্র লিল্লাহ বডিং এ থাকেন এবং উক্ত মাদ্রাসা থেকে তাদের তিন বেলা খাবার দেওয়া হয়।

খেইশ্বর বায়তুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহ্তামিম মাওঃ মোঃ শাহাদত হোসাইন বলেন, ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে এলাকার এবং দেশ ও দেশের বাহিরের সকল
বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করছি । তিনি আরোও বলেন,এই মাদ্রাসা আল্লাহর দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোমলমতি শিশুদের জন্য দয়াকরে সবাই সহযোগিতা করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com