রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ার জাল ধ্বংস। কালের খবর

শাহজাদপুরে ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ার জাল ধ্বংস। কালের খবর

নয়ন আলী, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জ শাহজাদপুরে নিষিদ্ধ চায়না দোয়ার জাল তৈরীর সরঞ্জামসহ প্রায় ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দোয়ার জাল আটক করে শাহজাদপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০(দশ)হাজার টাকা জরিমানা ও চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করে উপজেলা মৎস্য অধিদপ্তর। কিন্তু অদৃশ্য কারনে জাল তৈরী সরঞ্জাম জব্দ অথবা ধ্বংস কোনটাই করেনি মৎস্য অধিদপ্তর এবং ভ্রাম্যমান আদালত। এনিয়ে এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।

জানা যায়, শনিবার (১৮জুন) দিবাগত রাতে শাহজাদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই রঞ্জু নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার পোরজনা ইউনিয়নের নিমতলা গ্রামের বকুল চন্দ্র হালদার এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দোয়ার জাল তৈরীর সরঞ্জামসহ জাল হাতেনাতে আটক করে। পরে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম উপস্থিত হয়ে তৎক্ষনিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯৫০ সালের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনের ৫/খ ধারায় নিষিদ্ধ জাল পাওয়ায় বকুল চন্দ্র হালদারকে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত নিষিদ্ধ চায়না দোয়ার জাল ইউনিয়নের নিমতলা মন্দিরের সামনে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ও ইউএনও এর উপস্থিতিতে জনসস্মুখে পুড়িয়ে ধ্বংস করা হলেও অদৃশ্য কারনে জাল তৈরীর সরঞ্জাম জব্দ বা ধ্বংস করা হয়নি।

জাল তৈরী সরঞ্জামের বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম ক্যমেরার সামনে বক্তব্য প্রদান করতে অস্বীকৃতি জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com