শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বাস যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। কালের খবর

বাস যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :: জুরাইন রেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর বন্ধ হয়ে যাওয়া ৪০ বাস যাত্রীর প্রাণ বাঁচানো ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

 মঙ্গলবার (১০ মে ২০২২) ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক, এটিএসআই উওম কুমার দাস ও ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল ও সহকারি পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ মে ২০২২ সন্ধ্যা ০৬:৫০ টায় আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪০৩০) যান্ত্রিক ত্রুটির কারণে জুরাইন রেল লাইনের উপর উঠা মাত্র বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। আর ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন ঢাকার দিকে আসছিলো। আশেপাশের লোকজনের চিৎকারে তিন চার জন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান। এ অবস্থায় আতঙ্কিত হয়ে বাসের চালক গাড়ি রেখে জানালা দিয়ে লাফ দেয়। তাৎক্ষনিক কোন উপায় না পেয়ে ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক তার সঙ্গে থাকা এটিএসআই উওম কুমার দাস, ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীসহ পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সাথে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধাক্কা দিয়ে রেল লাইন পার করে দেন। পার করার কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার ট্রেনটি জুরাইন রেল ক্রসিং অতিক্রম করে। রক্ষা পায় বাসে থাকা ৪০ যাত্রীর প্রাণ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com