বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা। কালের খবর

নবীনগরে ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কাের খবর : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রায় চার বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. আবু সাঈদকে আহবায়ক করে ৫১ সদস্যের নবীনগর উপজেলা ও এহসান আহমেদকে আহবায়ক করে ৪১ সদস্যের নবীনগর পৌর কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।
শনিবার (২৬মার্চ) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটিতে আহবায়ক ছাড়াও আর ৬ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন মো. নাসির উল্লাহ, মোহাম্মদ নাজিম হোসেন, সাকিব মাহমুদ, কবির আহমেদ, মোবারক হোসেন ও আবদুল্লাহ আল তুষার।
অন্যদিকে ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রলীগের কমিটিতে আহবায়ক ছাড়াও আরও ৮ জনকে যুগ্ম আহবায়ক রাখা হয়েছে। তারা হলেন, সামির আহমেদ সাইদুল, সাইফুল ইসলাম সাফু, সাথিক হাসান তপু, আকরাম আহমেদ, হিমেল পিয়াস রণী, শুভ আহমেদ রাজু, তানভীর রহমান ও সোহান মিয়া।

এদিকে দুটি কমিটি ঘোষিত হওয়ার পর শনিবার সকালে ওই দুই কমিটির অনুসারীরা উপজেলা সদরে বাদ্য বাজিয়ে আনন্দ মিছিল বের করে। কিন্তু ঘোষিত কমিটিরই একাধিক সদস্যসহ ছাত্রলীগের কমিটিতে যুক্ত হতে না পারা অনেকেই এই কমিটিকে অছাত্রের, প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কমিটি বলে অভিহিত করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com