বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যশোরের শার্শায় শোকজের জবাবের আগেই যুবলীগ নেতা বহিষ্কার! কালের খবর

যশোরের শার্শায় শোকজের জবাবের আগেই যুবলীগ নেতা বহিষ্কার! কালের খবর

শার্শা (যশোর) প্রতিনিধি, কালের খবর : যশোরের শার্শায় শোকজের জবাবের আগেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।
দলীয় একাধিক সূত্র জানায়, শার্শা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসেনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এনিয়ে গত ১৭ নভেম্বর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম চাকলাদার (রেন্টু) স্বাক্ষরিত এক চিঠিতে ২২ নভেম্বর দুপুর ১২টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
এদিকে শোকজের জবাব দেওয়ার আগেই ২০ নভেম্বর বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোহরাব হোসেনসহ শার্শার ১০ ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দেওয়ায় শার্শার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এতে দলের নিবেদিত নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে
মো. সোহরাব হোসেন জানান, আমাকে শোকজ করেছে জেলা যুবলীগ। ২২ নভেম্বর বেলা ১২টার মধ্যে আমি জবাব দিব। কিন্তু জেলা আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছে। এটি করার কোনো এখতিয়ার তাদের নেই। কারো ইন্ধনে তারা কাজটি করেছেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ বিব্রত।
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম চাকলাদার (রেন্টু) জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে মো. সোহরাব হোসেনকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে যুবলীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি তো আওয়ামী লীগের কেউ নন। শোকজের জবাব দেওয়ার সুযোগ না দিয়ে কেন তাকে বহিষ্কার করা হলো আওয়ামী লীগ নেতারা ভালো জানেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com