রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
হাটহাজারীতে চলছে অবৈধ করাত কল। কালের খবর

হাটহাজারীতে চলছে অবৈধ করাত কল। কালের খবর

হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে গড়ে ওঠছে করাত কল। পরিবেশ ও বন বিভাগের ছাড়পত্র ও লাইনেন্স ছাড়াই যেখানে-সেখানে গড়ে উঠেছে প্রায় ৪০টি ‘স’ মিল।

স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরধারী না থাকায় এ উপজেলায় যন্ত্রতন্ত্র গড়ে উটে এ সব ‘স’ মিল বা করাত কল। যার ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ। এই উপজেলায় বেশিরভাগ ‘স’ মিলের নেই কোন অনুমতি।
‘স’ মিল স্থাপনের জন্য বন বিভাগের লাইসেন্স পাওয়ার পর নিতে হয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, এ ছাড়া যেখানে-সেখানে ‘স’ মিল স্থাপন করা যাবে না। বর্তমানে হাটহাজারী উপজেলার যেখানে-সেখানে ‘স’ মিল স্থাপনের কারণে হুমকির মুখে রয়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ।
‘স’ মিল লাইসেন্স বিধিমালা ২০১২-এর আইনে পরিস্কার উল্লেখ রয়েছে করাত কল স্থাপন বা পরিচালনা করতে হলে লাইসেন্স বাবদ নির্ধারিত ফি জমা দিয়ে প্রয়োজনীয় সব অনুমতি নিয়ে ‘স’ মিল স্থাপন বা চালু করতে হবে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার সুবেদার পুকুরপাড়, ইছাপুর, নন্দীরহাট, পৌরসভাসহ সরকারহাট, আমান বাজার, মনিয়া পুকুরপাড়, কাটিরহাট, নাজিরহাট, মদুনাঘাট, শিকারপুরসহ আরো বিভিন্ন এলাকায় রয়েছে বহু অবৈধ করাত কল। কিন্তু এসবের বিরুদ্ধে কোন প্রকার অভিযান না করার ফলে এক দিকে সরকার হারাচ্ছে বড় মাপের রাজস্ব অপর দিকে নষ্ট করছে পরিবেশ।
করাতকল মালিক কবির আহমদের কাছে অনুমোদন বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি আবেদন করেছি। তবে অনুমোদন পেয়েছেন কিনা তা জানাননি। বিষয়টি তিনি এড়িয়ে যান।
এই ব্যাপারে বন বিভাগের কর্মকর্তা মো. ফজলুল কাদের জানান, হাটহাজারীতে যত করাত কল রয়েছে তার মধ্যে মাত্র ৯টির অনুমোদন থাকলেও মেয়াদকাল আছে কিনা তা জানেনা। তবে যাদের মেয়াদ নাই ও প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।
এ দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সাথে কথা বলে জানা যায় ‘স’ মিলের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধভাবে ‘স’ মিল স্থাপন বা চালানোর কোন সুযোগ নেই। অবৈধ করাত কল থাকলে অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসার যখন অভিযান পরিচালনা করবেন তখন ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com