রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
দশমিনায় তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু। কালের খবর

দশমিনায় তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু। কালের খবর

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি, কালের খবর :
 পটুয়াখালীর দশমিনায় দাম্পত্য কলহের জেরে মৌসুমী বেগম (২৫) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা রনগোপালদী ইউনিয়নের দক্ষিন রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে যানা যায়, উপজেলার রনগোপালদী মো. আব্দুর রব হাওলাদারের ছোট ছেলে মোঃ আসাদুল (২৭) এর সাথে আলীপুর ইউনিয়নের খলিশাখালি গ্রামের মৃত কাঞ্চন আলী সিকদারের মেয়ের বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহে গেলেই আছে।
আসাদুল পেশায় একজন জেলে তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের বড় ভাই বেল্লাল হোসেন জানান, ঈদ শেষে আমাদের ছোটবোন ছেলে-মেয়েদের নিয়ে বৃহস্পতিবার তার স্বামীর বাড়িতে যায়। বোন জামাই বেড়াতে না যাওয়াকে কেন্দ্র করে মৌসুমীকে বেধর মারধর করে। সন্ধ্যার পরে আসাদুল ফোন করে বলেন আপনার বোন হঠাৎ গলায় ফাঁস দিছে আপনি আসেন। একথা শুনে আমার মনে সন্দেহ জাগে তারাতারি ওর বাড়িতে এসে দেখি গলায় ফাঁস দিয়েছে এবং ঘটনাস্থলেই মারা যায় আমার বোন।
এবিষয়ে দশমিনা থানা অফিসার মোঃ জসীম জানান, খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর এ ব্যপারে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com