রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরের সলিমগঞ্জে ১০৮০ বোতল এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী মাহবুব আটক ! কালের খবর

নবীনগরের সলিমগঞ্জে ১০৮০ বোতল এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী মাহবুব আটক ! কালের খবর

মো. বাবুল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সলিমগঞ্জে ১০৮০ বোতল এ্যালকোহল জাতীয় মাদক সহ একজনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানার সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়,সোমবার (০৭/০৬) এস আই নাজিম উদ্দীন সঙ্গীয় এ এস আই ফজলে আলী চৌধুরী ও ফোর্সসহ বিশেষ অভিযানে সলিমগঞ্জ বাজারের আব্দুল ওয়াহাব মাদ্রাসা সংলগ্ন মাহবুব আলম সরকারের হোমিওপ্যাথিক ঔষধের গোডাউন থেকে গোডাউন মালিক মাহবুব আলম সরকার(৩৯),পিতাঃ মৃত সালাম ডাক্তার,সাং মোক্তারামপুর( নতুন মোক্তারামপুর) কে ১০৮০ বোতল এ্যালকোহল জাতীয় মাদক কথিত হোমিও ঔষধ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের ওজন-১০৮ লিটার, মূল্য-২,১৬,০০০/-টাকা। এই সংক্রান্তে বিষয়ে নবীনগর থানার মামলা নং-৬, তারিখ-০৭/০৬/২০২১ইং, ধারা-৩৬(১) এর ২৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে নবীনগর অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, আমরা বিশেষ অভিযান পরিচালনা করে মাহবুব আলম সরকার নামক একজনকে গ্রেপ্তার করেছি,উক্ত ঘটনার সাথে জড়িত পলাতক আসামিরা হলেন, গ্রেপ্তারকৃতের আপন ভাই শামীম পারভেজ(৩৫),শাহীন ডাক্তার(৪৫) ও একই গ্রামের তোফাজ্জলের মিয়ার ছেলে অপু(২২)।আমাদের অভিযান অভ্যাহত থাকবে দ্রুত অপর আসামিদের গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com