বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরবাসীর স্বপ্নের রূপকার সিদ্দিকুর রহমানের প্রয়াণ দিবস আজ ! কালের খবর

নবীনগরবাসীর স্বপ্নের রূপকার সিদ্দিকুর রহমানের প্রয়াণ দিবস আজ ! কালের খবর

মফিজুর রহমান, শিল্পকলা একাডেমি, কালের খবর : মরহুম সিদ্দিকুর রহমান ৬ ফেব্রুয়ারী, ১৯৩৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালের ৫ মে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহে… রাজিউন)। তিনি বেঁচে থাকা কালীন পূর্ব পাকিস্তান সরকারসহ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বহু মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি মিশরে অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত ক্যাবিনেট সেক্রেটারি (মন্ত্রী পরিষদ বিভাগের সচিব) এর দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। জীবদ্দশায় দেশের বিভিন্ন জেলায়, উপজেলায় স্কুল-কলেজ-মাদ্রাসা-রাস্তাঘাটসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রাস্তাঘাট-বিদ্যুৎ সংযোগ-হাই স্কুল-গার্লস হাই স্কুল- সলিমগঞ্জ ডিগ্রী কলেজ-মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রসহ বিভিন্ন কিছুর প্রতিষ্ঠাতা তিনি। বিদ্বান, শিক্ষানুরাগী, জনসেবী এই প্রতিষ্ঠাতাকে আজকের দিনে কে কতোটা মনে রেখেছে – আমি জানি না। আসুন, আমরা সবাই উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহতালা যেন উনাকে বেহেশত নসীব করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com