শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরের সাংবাদিকের বিরুদ্ধে স্বজনদের ঝাড় ও জুতা মিছিল, থানায় অভিযোগ। কালের খবর

নবীনগরের সাংবাদিকের বিরুদ্ধে স্বজনদের ঝাড় ও জুতা মিছিল, থানায় অভিযোগ। কালের খবর

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া ) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও স্বামী সন্তানকে ঘুম করার অভিযোগ এনে গতকাল বৃহসপতিবার (২৯/০৪) সাংবাদিক (দৈনিক কালের কণ্ঠ) গৌরাঙ্গ দেব নাথ এর বিরুদ্ধে মহিলাদের একটি গ্রæপ ঝাড়– ও জুতা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে শেষ হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মধ্যমে কিছু আপত্তিকর পোষ্ট করার প্রেক্ষিতে কতিপয় লোক ওই সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে মর্মে মাঝিকাড়া গ্রামের সুমন উদ্দিনসহ একাধিক ব্যাক্তির নামে একটি জিডি করা হয়। এ ঘটনার সাথে সুমন উদ্দিন কোনভাবেই জড়িত নয় দাবী করে তার স্ত্রী রওশন আরা বেগম ও মা শোভা আক্তারের নেতৃত্বে আত্বীয় স্বজনসহ প্রায় অর্ধশত মহিলা গতকাল এ ঝাড়– ও জুতা মিছিল করেন। মিছিল শেষে সুমন উদ্দিনের ন্ত্রী সাংবাদিকদের বলেন, ওই ঘটনার সাথে আমার স্বামী জড়িত নয়, প্রতিহিংসা পরায়ন হয়ে ব্যক্তি আক্রোশে তাকে জড়ানো হয়েছে। ওই জিডির পর আজ তিনদিন ধরে আমার স্বামী নিখোঁজ। পরে পরিষদ প্রাঙ্গনে জড়ো হওয়া মিছিলকারী মহিলাদের ছাত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় সুমন উদ্দিনের মা শুভা আক্তার সু-বিচার পাওয়ার জন্য নবীনগর থানায় একটি লিখিত আবেদন করেন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, লিখিত আবেদন বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com