রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝাড়ফুঁকের নামে গৃহবধূকে ধর্ষণ কবিরাজ ও তার সহযোগী গ্রেফতার। কালের খবর

ঝাড়ফুঁকের নামে গৃহবধূকে ধর্ষণ কবিরাজ ও তার সহযোগী গ্রেফতার। কালের খবর

মোঃ সাকিব মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি, কালের খবর :

রাজবাড়ী সদর উপজেলার চর বাগমারা গ্রামে এক গৃহবধূকে (৩৮) ঝাড়-ফুঁক করার কথা বলে বিলের মধ্যে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহষ্পতিবার ১৫ ই এপ্রিল বিকেলে এ অভিযোগে এক কবিরাজ ও তার সহযোগীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।

মামলা দায়েরের পর চার ঘণ্টার মধ্যেই কবিরাজ মান্নান গায়েন (৫২) ও তার সহযোগী ফারুক বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ।

মান্নান গায়েন রাজবাড়ী সদর উপজেলার রায়নগর গ্রামের মৃত মোহন গায়েন এর ছেলে ও ফারুক বিশ্বাস চর বাগমারা গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন গত ৮ই এপ্রিল ওই গৃহবধূর শরীরে ব্যথা অনুভব হলে তিনি স্থানীয় চিকিৎসকের থেকে ঔষধ খান। এতে তার শরীরের ব্যথা ভালো না হলে, ১২ই এপ্রিল ওই গৃহবধূর মা, মান্নান কবিরাজেকে বাড়িতে ডেকে আনেন। মান্নান কবিরাজ ঝাড়-ফুঁক করে জানায় ওই গৃহবধূকে রাতের বেলায় তিন রাস্তার মোড়ে নিয়ে ঝাড়-ফুঁক করতে হবে। পরের দিন ১৩ই এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে মান্নান ফকির ও তার সহযোগী ফারুক ওই গৃহবধূকে ঝাড়ফুঁক করার কথা বলে স্থানীয় একটি বিলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় ১৫ই এপ্রিল বিকেলে ওই গৃহবধূ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন/ ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা দায়ের করেন মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই আসামি মান্নান ও তার সহযোগী ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com