বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
না’গঞ্জে বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন আটক

না’গঞ্জে বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন আটক

কালের খবর : নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সিলেট সফরে যাত্রা করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সড়কে অবস্থান থেকে সকালে তাদের আটক করা হয়।
আটক ছয়জনের মধ্যে আজাদ ও সাখাওয়াত ছাড়া বাকি চারজন হলেন- মহানগর বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাইনউদ্দিন এবং দলের কর্মী ইসরাফিল ও জুয়েল।
সাখাওয়াত, আনোয়ার ও মাইনউদ্দিনকে আটক করা হয় সানারপাড়ের সড়ক থেকে। ইসরাফিল ও জুয়েলকে আটক করা হয় শিমরাইল থেকে।
আড়াইহাজারের পাঁচরুখীতে সিলেটমুখী সড়ক থেকে আজাদকে আটক করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com