শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম-দুর্নীতির সংবাদসংগ্রহ কালে ইউপি চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্ছিত ! কালের খবর

নবীনগরে আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম-দুর্নীতির সংবাদসংগ্রহ কালে ইউপি চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্ছিত ! কালের খবর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর  :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিববর্ষ উপলক্ষে গৃহনির্মাণ কাজে নিম্নমানের কাজ হচ্ছে! এমন অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই সাংবাদিক স্থানীয় চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হন।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধীনে নূরজাহানপুরে ৯০টি গৃহ নির্মাণের কাজ চলছে। কিন্তু ওইসব গৃহনির্মাণে খুবই নিম্নমানের কাজ হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে বার্তাবাজার নামের একটি অনলাইন পোর্টালের স্থানীয় প্রতিনিধি মো. আক্তারুজ্জামান বিকেল ৫টার দিকে সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে উপস্থিত বড়িকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুতের সঙ্গে বাগবিতন্ডা হয়। পরে চেয়ারম্যান তাকে লাঞ্ছিত করেন।
স্থানীয়রা জানান, সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ নিয়ে বিভিন্ন সময়ে সাংবাদিক আক্তারুজ্জামান কেন লাঞ্ছিত ও হামলার শিকার হচ্ছেন, সেটিও প্রশাসন ও সাংবাদিক নেতাদের একটু গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিৎ।

সাংবাদিক আক্তারুজ্জামান অভিযোগ করেন, “গৃহনির্মাণে নিম্নমানের কাজের ভিডিও ধারণ করতে গেলে চেয়ারম্যান হারুত ও তার লোক মনির আমার সঙ্গে মারাত্মক দুর্ব্যবহার করে বাঁধা দেয়। এক পর্যায়ে চেয়ারম্যান হারুত আমার গায়ে হাত তুলেন।”

তবে চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত বলেন, “সাংবাদিকের গায়ে হাত তোলার তো প্রশ্নই ওঠে না। তবে আক্তার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব দেখানোয়, তার সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। মূলত সামনে নির্বাচন। তাই আমার ইমেজ ক্ষুন্ন করতেই ফেসবুকে এসব আজগুবি মিথ্যে লেখালেখি হচ্ছে।”
নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক রাতে কালের খবরকে বলেন, “শুনেছি, বিষয়টি মাননীয় সাংসদ স্যারও অবগত হয়েছেন। সাংবাদিক আমাকেও ফোনে সব জানিয়েছেন। কাল (শুক্রবার) এমপি স্যারের উপস্থিতিতে এ বিষয়ে উভয় পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com