বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগর সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন থিয়েটার চালু। কালের খবর

নবীনগর সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন থিয়েটার চালু। কালের খবর

কালের খবর রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৬লক্ষ মানুষের চিকিৎসাসেবার কাংখিত সেবা দীর্ঘদিনের দাবী সিজারিয়ান অপরাশেন থিয়েটার চালু করা হয়েছে। শনিবার (২৩/০১)বিকন ফার্মাসিউটিক্যাল লিঃ এর এমডি, তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সদস্য,স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সিজারিয়ান অপারেশনের উদ্ধোধন করেন। তিনি দ্রুত এ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নত, আই,সি,ইউ ইউনিট চালু,ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের আশ্বাস দেন এবং হাসপাতালটিকে অত্যাধুনিক মডেল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে দালালদের নিরব সন্ত্রাস বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

জুনিঃকনঃ(পেডিয়াট্রিক্স)ও জুনিঃকনঃ(এ্যানেস্থিসিয়া)
পদায়ন ও দুইজন গর্ভবতী মায়ের সিজারের মধ্য দিয়ে এর অপারেশন থিয়েটার চালু হলো। দির্ঘদিন ওই দুইটি পদে ডাক্তার না থাকায় এ অপারেশন চালু করা যায়নি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাক্তার হাবিবুর রহমান সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,মেয়র এডভোকেট শিব শংকর দাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডাক্তার আহম্মেদ হোসেন ফুল মিয়া, আ’লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব,যুুগ্ম সম্পাদক জহির উদ্দিন শাহানসহ স্থানীয় দলীয় সামাজিক ব্যক্তিরা ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com