বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বোয়ালমারী পৌরসভায় লিপনকে বিজয়ী করে শেখ হাসিনার চলমান উন্নয়নকে অব্যাহত রাখুন। কালের খবর

বোয়ালমারী পৌরসভায় লিপনকে বিজয়ী করে শেখ হাসিনার চলমান উন্নয়নকে অব্যাহত রাখুন। কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান. কালের খবর :

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারী বিকেল ৪টায় পৌরসভার জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড.অনিমেষ রায়, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি সৈয়দ সোহেল রেজা বিপ্লব, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া প্রমুখ। জনসভা পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল।
নির্বাচনী জনসভায় স্থানীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভোটারের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে সেলিম রেজা লিপনকে আপনাদের কাছে পাঠিয়েছেন। নৌকার জয় মানে, শেখ হাসিনার জয়। তাই আপনারা নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপনকে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বোয়ালমারী পৌরসভার চলমান উন্নয়নকে অব্যাহত রাখুন।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com