বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিএফইউজের নির্বাচনে বিজয়ী সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন। কালের খবর

বিএফইউজের নির্বাচনে বিজয়ী সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন। কালের খবর

কালের খবর রিপোর্ট  :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে সভাপ‌তি প‌দে এম আবদুল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিএফইউজের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, তিনি ভোট পেয়েছেন ১৫৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন গাজী পেয়েছেন ১৫০ ভোট। তবে রুহুল আমিন গাজীর প্রতিনিধির পক্ষ থেকে অনিয়মের অভিযোগ এনে নতুন করে ভোট গণনা করার দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, ১৪ নভেম্বর অনুষ্ঠিত বিএফইউজে নির্বাচনে মোট ৩১৪ জন ডেলিগেট ভোট দেন। এর মধ্যে ১৯টি ভোট বাতিল হয়। বৈধ ভোটে রুহুল আমিন গাজী ৫ ভোটে নির্বাচিত হন। কিন্তু পরক্ষণে বাতিল ভোটগুলো সম্পূর্ণ অবৈধভাবে গণনা করে রুহুল আমিন গাজীকে পরাজিত দেখানো হয়। এমন ফলাফল জালিয়াতির প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষনিকভাবে প্রেস ক্লাবে বিক্ষোভে ফেটে পড়েন।

গাজী পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়ে ভোট পুনঃগননার দাবি জানানো হয়।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। রাত ১১টায় নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে।

নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহাসচিব পদে নির্বাচিত হয়েছিলেন নূরুল আমিন রোকন।

সহকারি মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তিনজন। এদের মধ্যে রয়েছেন নাসির আল মামুন, শফিউল আলম দোলন ও শহীদুল্লাহ মিয়াজী।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খায়রুল বাশার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খুরশীদ আলম, দফতর সম্পাদক পদে তোফায়েল হোসেন, প্রচার সম্পাদক পদে মাহমুদ হাসান নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাতজন। এদের মধ্যে রয়েছেন এইচ এম আলাউদ্দিন, জিয়াউর রহমান মধু, আবদুস সেলিম, শামসুদ্দিন হারুন, মো. আবু বক্কর মিয়া, একেএম মহসিন ও মো. জাকির হোসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com