বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ। কালের খবর

নবীনগরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ। কালের খবর

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া ) প্রতিনিধি মোঃ কবির হোসেন , কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় কর্মরত দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সাংবাদিক শওকত আলীর উপর হামলা চালানো হয়েছে। আজ রবিবার (০৪.১০) শ্যামগ্রাম ইউনিয়নে দারুল তাসফিয়া সিদ্দিকীয়া আজিজিয়া একাডেমী মাদ্রাসা গেইেটে এ হামলার স্বীকার হন ওই সাংবাদিক। আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় তিনজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়।
সুত্র জানায়, ওই সাংবাদিক একজন দলিল লেখকও। মাদ্রাসা ও তার পাশে কবরস্থানের জায়গা নিয়ে একটি জটিলতার সমাধানের লক্ষ্যে রবিবার(০৪.১০) শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধনু মেম্বারের সভাপতিত্বে একটি সভা হচ্ছিল। সেখানে বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় সমঝোতা মানবে না বলে উত্তেজিত হয়ে সভা ছেড়ে একটি পক্ষ চলে যায়। সেই মুহুত্তে ওই মাদ্রাসা গেইটে তাকে পেয়ে দলিল করা নিয়ে অহেতুক তর্ক জড়িয়ে গালমন্দ করতে থাকে। প্রতিবাদ করলে এলোপাতি কিল ঘুষি লাথি মেরে কাপড় ছিড়ে তাকে চরম লাঞ্চিত করে এবং খুন করিবে বলিয়া প্রকাশ্যে হুমকি দেয়।
এ ব্যাপারে প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন বলেন,সভায় আমি উপস্থিত ছিলাম। একজন সংবাদকর্মীর উপর এ ধরনের হামলার তীব্র নিন্দার জানাচ্ছি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করছি।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রুহুল আমীন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com