শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে ২ যুবক নিহত। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে ২ যুবক নিহত। কালের খবর

 ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২ যুবক নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় দোকানে আড্ডা দেয়ার সময় বাদশা মিয়ার বাড়ির আহমদ আলীর ছেলে আলী আজম ও বেপারিবাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথাকাটাকাটি হয়। এ সময় আলী আজম দুলালকে চর-থাপ্পড় মারে। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের হামলায় বেপারিবাড়ির মিলন মিয়ার ছেলে ইশান ঘটনাস্থলেই নিহত হন। একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মনিরকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। বাকি আহতদের স্থানীয় ও জেলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com