শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আইসক্রিম-টাকা লুট , কদমতলী থানার এসআইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আইসক্রিম-টাকা লুট , কদমতলী থানার এসআইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরোরার আদালতে মামলাটি করেন কদমতলীর এমএসটি এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন।

আদালত মামলাটি পুলিশের ডিসি ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন লাভোলা আইসক্রিমের এরিয়া ম্যানেজার উজ্জ্বল হোসেন, মার্কেটিং অফিসার্স সানাউল হক, তরিকুল, জুবায়ের, সজীব, আলম, শামীম ও রবিউল।

মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ৩০ অক্টোবর দারোগা নাজমুল (এসআই নাজমুল হিসাবে পরিচয় দানকারী) পিকআপ গাড়ি নিয়ে বাদীর দোকান এমএসটি এন্টারপ্রাইজে এসে মালিককে অপহরণ করে শ্যামপুর ইকোপার্কে আটকে রাখে।

এক পর্যায়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে বাদীর নিকট তার দোকানের চাবি চায়। বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকির প্রেক্ষিতে অবশেষে রাত সাড়ে ৮টায় বাদী দোকানের চাবি দিতে রাজি হন। পরে তারা দোকানে গিয়ে ৭৫ হাজার টাকার আইসক্রিম ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়াও ব্র্যাক ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক বই ও দুটি ফ্রিজ নিয়ে যায় তারা। পরে তারা হত্যার হুমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয় তারা।

পরবর্তীতে সাদা কাগজে স্বাক্ষর নেয়া ওখানে তারা লিখেছে, এমএসটি এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন তাদের নিকট হইতে সাড়ে ৩৯ হাজার টাকা গ্রহণ করে এবং ২টি ভ্যান গাড়ি তৈরির খরচ বাবদ লাভেলো ফ্যাক্টরির নিকট তার এক লক্ষ টাকা পাওনা রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com