বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত প্রবীণ সাংবাদিক এস এম বাবুল

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত প্রবীণ সাংবাদিক এস এম বাবুল

কালের খবর : দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বন্দরের প্রবীণ সাংবাদিক এস এম বাবুল। মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী এই সাংবাদিকের শারিরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে দেখতে বন্দর লেজারার্স আবাসিক এলাকায় তাদের বাসায় ছুটে যাচ্ছেন কেউ না কেউ। কিন্তু সংবাদকর্মীর সংখ্যা খুবই কম। বিষয়টি বাবুলকে বেশ পীড়া দেয় বলে জানান তারা।
ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম বাবুল বর্তমানে দৈনিক আমার সংবাদ’র নারায়ণগঞ্জ প্রতিনিধি ও দেশের আলোর বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন।
এক বছর আগে তিনি দেশে নানা পরীক্ষা-নীরিক্ষার পর ভারতে একটি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে দেশে ফিরে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে পাকস্থলিতে ক্যান্সার হয়েছে বলে ল্যাব এইডের চিকিৎসক শফিকুল ইসলাম নিশ্চিত করেন। সপ্তাহে অন্তত ২বার এক ব্যাগ করে ‘বি’ পজেটিভ রক্ত দিতে হচ্ছে এই সংবাদকর্মীর।
এস এম বাবুলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com