শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিলেট ট্যাঙ্কলরি শ্রমিক নেতা হত্যা মামলার আরো (২) আসামি গ্রেফতার। কালের খবর  

সিলেট ট্যাঙ্কলরি শ্রমিক নেতা হত্যা মামলার আরো (২) আসামি গ্রেফতার। কালের খবর  

 স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান , কালের খবর  :
সিলেট দক্ষিণ সুরমায় আলোচিত সিলেটে জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যা মামলায় আরো ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকালে ও রাতে পৃথক অভিযানে একজনকে সুনামগঞ্জ জেলার ছাতকবাজার থেকে ও একজনকে দক্ষিণসুরমা থানা এলাকার দাউদপুর থেকে গ্রেপ্তার করে দক্ষিণসুরমা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুইজন হলেন- বরইকান্দি এলাকার মৃত বশির মিয়ার ছেলে হাবিবুর রহমান মিন্টু (৩২) ও একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে ইসমাইল আহমদ (৩১)।
গ্রেপ্তার ইসমাইল আহমদ হলেন রিপন হত্যা মামলার প্রধান আসামি ইজাজুল এর আপন বড় ভাই। গ্রেপ্তারের পর তাদের দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে একই সাথে অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com