বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ভৈরবে ভাঙা সড়কে জনদুর্ভোগ। কালের খবর

ভৈরবে ভাঙা সড়কে জনদুর্ভোগ। কালের খবর

 

Goodman Travels

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর বাজার থেকে কালিকাপুর সড়কটি নির্মাণের দুই বছর না যেতেই ভেঙ্গে গেছে। গত এক সপ্তাহ আগে রাস্তাটি ভেঙ্গেছে। এতে ছয়টি গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ চরমে ওঠেছে। অভিযোগ রয়েছে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও স্থানীয় প্রকৌশল বিভাগের তদারকির অভাবে সড়কটি ভেঙ্গে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে সড়কটির নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইভান এন্টারপ্রাইজ। যা শেষ হয় ২০১৮ সালে। সড়কটি নির্মাণে ব্যয় হয় ৮০ লাখ টাকা। এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন রাধানগর, কালিকাপুর, অরসপুর, নবীপুর, জগমোহনপুর ও লুন্দিয়া গ্রামের প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ উপজেলা শহরে যাতায়াত করে। এছাড়াও যাত্রী ও মামলামাল বহন করতে রিকশা-অটোরিকশা, ঠেলাগাড়ি চলাচল করে।

অভিযোগ রয়েছে, সড়কটি নির্মাণে রড ব্যবহার করা হয়নি। এছাড়া পরিমাণে কম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। সড়কটি নির্মাণের সময় স্থানীয় প্রকৌশল বিভাগের কোন তদারকিও ছিল না বলে অভিযোগ এলাকাবাসীর। তারা দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন।

আগানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য দানিছ মিয়া জানান, কিছুদিন আগে প্রবল বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়ার পর দেখা গেছে রাস্তার ভেতরে কোনো রড নেই। সিমেন্ট-কংক্রিটের পরিমাণও কম ছিল বলে তার ধারণা। যার কারণে এতো অল্প সময়ে রাস্তাটি ভেঙ্গে গেছে।

নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক জুবায়ের আলম বলেন, ‘অতিবৃষ্টির কারণে রাস্তা ভেঙ্গে গেছে। আর প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে অপপ্রচার করছেন।’

তিনি জানান, প্রবল বৃষ্টিতে রাস্তাটি ভেঙ্গে গেছে। সপ্তাহখানেকের মধ্যেই মাটি ভরাট করে রাস্তাটি পূণ:নির্মাণ করা হবে। তবে সড়কে কি পরিমাণ রড ব্যবহার করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com