বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কমলগঞ্জে সাংবাদিকদের পিপিই দিলেন জেলা যুবদল নেতা তৈমুর। কালের খবর

কমলগঞ্জে সাংবাদিকদের পিপিই দিলেন জেলা যুবদল নেতা তৈমুর। কালের খবর

এম এ কাদির চৌধুরী ফারহান,কালের খবর : মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক, সাবেক কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক গোলাম রব্বানী তৈমুর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় ব্যক্তিগত ভাবে শুক্রবার (১৯জুন) বিকাল ৪টায় উপজেলার ভানুগাছ বাজারের একটি হোটেলে সাংবাদিকদের হাতে এসব পিপিই তুলে দেন। গোলাম রব্বানী তৈমুর বলেন, করোনা ভাইরাসের এই সংক্রমণ কালে জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। করোনা ভাইরাস সংক্রমণরোধে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামীতেও সাংবাদিক ভাইদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গোলাম রব্বানী তৈমুরের এমন উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাত পারভেজ চৌধুরী মনি, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক মো.শাহিন আহমদ, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক আশহাবুর ইসলাম শাওন, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম সহ অন্যান্য সাংবাদিকরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com