শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
বরিশালে যানবাহনে চাঁদাবাজি বন্ধে বিএমপির তদারকি। কালের খবর

বরিশালে যানবাহনে চাঁদাবাজি বন্ধে বিএমপির তদারকি। কালের খবর

বরিশাল ব্যুরো, কালের খবর :

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধে তদারকি করছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, লকডাউন তুলে নেয়া হলেও সরকারি নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচলে সড়কপথে চাঁদাবাজি বন্ধ ও স্বাস্থ্যবিধি মানাসহ ১৩ দফা নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যে যার ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবেন। অযথা বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে সরকারি নির্দেশনা মেনে চলে পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এ সময় তিনি বিভিন্ন পরিবহনের ওয়ে বিল (ট্রিপ সামারী) চেক করেন এবং সড়কপথে কোথাও কোনো চাঁদাবাজি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পরিবহন শ্রমিক ও চালকদেরকে অনুরোধ জানান।

পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, কোনোরকম উন্নয়নের নামে পরিবহন থেকে চাঁদা আদায় করা যাবে না। পাশাপাশি স্টাফদের বেতন-ভাতা বকেয়া রাখা যাবে না। এ রকম কোনো অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)জাকারিয়া রহমান জিকু, সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, টি আই আ. রহিম, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম মাসরেক বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর কুমার দে প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com