শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহের ভাবিকে কুপিয়ে জখম করেছে দেবররা। কালের খবর

ঝিনাইদহের ভাবিকে কুপিয়ে জখম করেছে দেবররা। কালের খবর

ঝিনাইদহ থেকে সাঈদুর রহমান, কালের খবর :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বাড়ির উপর ঝড়ে পড়া গাছ সরানো নিয়ে ভাবিকে কুপিয়ে জখম করেছে দেবররা। এ ঘটনায় গতকাল সাহাবুদ্দিন মুন্সী নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক সাহাবুদ্দিন মুন্সী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
আহত রোকেয়া খাতুনের স্বামী রুহুল আমিন জানান, আম্পান ঝড়ের রাতে তার বাড়ির উপর একটি গাছ উপড়ে পড়ে। পরে গাছ সরাতে গিয়ে তার অন্য দুই ভাই সাহাবুদ্দিন, হাফেজ আলী হামলা করে। এ সময় তারা তাকে দা দিয়ে কোপ দিতে যায়। এ সময় তার স্ত্রী বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই হাতে ১০টি সেলাই দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে গতকাল সকালে সাহাবুদ্দিন মুন্সী নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com