শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশ থেকে দুই বৃদ্ধার লাশ উদ্ধার। কালের খবর

সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশ থেকে দুই বৃদ্ধার লাশ উদ্ধার। কালের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড পুলিশ বক্সের পাশ থেকে প্রথমে একজনের লাশ (৫৫) উদ্ধার করা হয়। অপরদিকে সানারপাড় পিডিকে পাম্প এলাকার রাস্তা থেকে আরেক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসি জানায়, রাস্তার পাশে দুই নারীর মরদেহ পড়ে থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে কেউ এগিয়ে যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) কামরুল ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি – ওই দুই বৃদ্ধকে ৭-৮ দিন ধরে শিমরাইল ও সানারপাড় এলাকায় অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের নাম-পরিচয় জানতে চেষ্টা চলছে।।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com