বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
করোনায় আক্রান্ত তাড়াইলের জনপ্রিয় ডাক্তার বদরুল হাসান। কালের খবর

করোনায় আক্রান্ত তাড়াইলের জনপ্রিয় ডাক্তার বদরুল হাসান। কালের খবর

ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে কালের খবরঃ কিশোরগন্জের তাড়াইল উপজেলায় চিকিৎসা সেবায় যিনি সকলের মনিকোঠায় স্থান করে নিয়েছেন তিনি হলেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বদরুল হাসান। তিনি দায়িত্ব পালন করতে গিয়ে কোভিট ১৯ এ আক্রান্ত।
জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২০ তারিখে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসক ও একজন নার্সের কোভিট ১৯ নোভেল করোনা ভাইরাস ধরা পরে। এর মধ্যে ডাঃ বদরুল হাসানের নামটিও রয়েছে। তিনি তাড়াইল উপজেলায় ৫ বছর যাবৎ নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে। এমনকি করোনার সময়েও দায়িত্বের প্রতি অটল অবিচল থেকে গ্রামে গ্রামে বাড়ী বাড়ী গিয়ে কোভিট ১৯ পরিক্ষার নমুনা সংগ্রহ করেছে। তাকে নির্ধারিত ডিউটির পর নিজ চেম্বারে অসহায় গরীব রোগীদের ফ্রি চিকিৎসা করতেও দেখা য়ায়। সদা হাস্যময় প্রান চঞ্চল এই মানুষ টি ৫ বছরেই সকলের অজান্তে মানুষের মন এভাবে জয় করে নিযেছে তা অনেকের অজানাই ছিল। গতকাল যখন তার নিজ ফেসবুক স্টেটাসে লিখেন-

“”প্রিয় সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের দোয়া ও ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ। এই মাত্র পাওয়া রিপোর্ট অনুযায়ী আমি Covid 19 এ আক্রান্ত। আপনাদের সাথে থাকতে পারছিনা বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত””

এর পরপরই তাড়াইলের সাধারণ মানুষ তথা সামাজিক গণমাধ্যমে তাকে প্রচন্ড ভালবাসার বহিঃপ্রকাশ ফুটে ওঠে। সমবেদনা জানিয়ে স্টেটাস আর কমেন্টের বন্যা বয়ে যায়। ফেসবুক,মুঠোফোন সহ অন্যন্য মাধ্যমে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্তব্দ হয়ে যায় বড় ভাই মহসীন স্বপনের মত আরো হাজারো মানুষ। ক্লিনিক, ল্যাব, ফার্মেসী মিবিরে নেমে আসে অমবস্যার ছায়া।
তার এমন খবর সাধারণ মানুষেরা সহজ ভাবে মেনে নিতে পারছেনা বা বিশ্বাস হচ্ছেনা- এমন ফোনের জবাব দিতে হয়েছে, আমাকে অগণিত। এ বিষয়ে জানতে চাইলে
তাড়াইল উপজেলা ফারিয়ার সভাপতি মারুফ আহমেদ আকিক ও সাধারণ সম্পাদক আল আমিন রুবেল তার দ্রুত আরোগ্য মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য যে, এর আগে তাড়াইল উপজেলা দুজন ডাক্তার সহ ৬ জন করোনায আক্রান্ত হয়। এখন একজন নার্স সহ ৪ জন ডাক্তার। মোট ৬ জন ডাক্তার ১ জন নার্স আর চারজন জনসাধারণ। এ পর্যন্ত তাড়াইলে কোভিট ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com