শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কোম্পানীগঞ্জে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে বসতঘরে আগুন। কালের খবর

কোম্পানীগঞ্জে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে বসতঘরে আগুন। কালের খবর

আবদুর রহিম কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালের খবর : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনের চার্জার বিস্ফোরণে ৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে।

গতকাল দুপুরের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারের দক্ষিণে চর কচ্ছপিয়া মসজিদ মার্কেট সংলগ্ন এফরান ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, মুঠোফোনের চার্জার বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় ছোট ছোট ৩টি বসতঘর ভস্মীভূত হয়ে যায়। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারি কর্মকর্তা মো. সেলিম , স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফোনের চার্জার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com