শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাংবাদিকদের ওপর মামলার প্রতিবাদে ক্র্যাবের প্রতিবাদ সমাবেশ সোমবার। কালের খবর

সাংবাদিকদের ওপর মামলার প্রতিবাদে ক্র্যাবের প্রতিবাদ সমাবেশ সোমবার। কালের খবর

কালের খবর রিপোর্ট :

সাংবাদিকদের ওপর হওয়ারানিমূলক ডিজিটাল সিকিউরিটি মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। রোববার এক বিজ্ঞপ্তিতে ক্র্যাব জানিয়েছে, গত ১২ই মার্চ ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। পুরান ঢাকার এক বাসিন্দা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। তার আগে গত ৯ই মার্চ ক্র্যাব সদস্য ও মানবজমিনের স্টাফ রিপোর্টার আল-আমিনের বিরুদ্ধে শেরে-বাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। মানহানির অভিযোগ এনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর। এ দুটি ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com