শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারে ভূষিত নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদার । কালের খবর

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারে ভূষিত নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদার । কালের খবর

এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর : ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরুষ্কার লাভ করেছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বিপিএম( বার) পিপিএম। রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০ সকালে ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম বারের হাত থেকে তিনি এ পুরুষ্কার গ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এ বছর জানুয়ারি মাসে মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা বৃদ্ধি, কর্তব্যে সততা ও শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে তিনি আইন-শৃঙ্খলার উন্নতিতে অবদান রেখেছেন।
সামগ্রিক বিষয় বিবেচনা করে ঢাকা রেঞ্জের পর্যালোচনায় তিনি এ পুরুষ্কারে মনোনিত হন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ।

প্রলয় কুমার জোয়ার্দার গত বছরের ১৪ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল এ্যাকশন গ্রুপ সিটিটিসির উপ-পুলিশ কমিশনার থেকে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার,পুলিশ সদর দফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।

নরসিংদীতে পুলিশ সুপার হিসাবে যোগদান করেই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরাতে তিনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যার সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বন্ধে তিনি কঠোর অবস্থান গ্রহণ করার কারণেই আইন-শৃঙ্খলার উন্নতির সাথে সাথে জেলায় শান্তি বিরাজ করছে। চরানঞ্চলে টেঁটা যুদ্ধ বন্ধ করতে তিনি সফলতা অর্জন করেন। প্রশাসন সহ নরসিংদী জেলার সর্বস্তরে তিনি একজন ক্লিন ইমেজধারী ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com