শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরায় ভোমরা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে স্বর্ণ জব্দ করেছে বিজিবি। কালের খবর

সাতক্ষীরায় ভোমরা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে স্বর্ণ জব্দ করেছে বিজিবি। কালের খবর

মিহিরুজ্জামান সাতক্ষীরা প্রতিনিধি, কালের খবর : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভারতে পাচারকালে লক্ষিদাঁড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ২ কেজি ৩শ৫০ গ্রাম ওজনের ২৭৪ ভরি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
৩১ জানুয়ারি বিকালে ভোমরা সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়ি বাঁধের উপর থেকে স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা। তবে এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল লক্ষিদাঁড়ি পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।
এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে চ্যালেঞ্জ করা হলে সে একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে উক্ত প্যাকেট থেকে ২ কেজি ৩৫০ গ্রাম (২৭৪ ভরি) স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ১৪ টি ছোট বড় বার, স্বর্ণের চেইন ২২টি ও ৬ টি স্বর্ণের চেইনের টুকরা। তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com