শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মাদারীপুরের রাজৈরে পুরাতন লক্কড় ঝক্কর ব্রিজে গ্রামবাসীদের ঝুঁকি নিয়ে চলাচল। কালের খবর

মাদারীপুরের রাজৈরে পুরাতন লক্কড় ঝক্কর ব্রিজে গ্রামবাসীদের ঝুঁকি নিয়ে চলাচল। কালের খবর

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি, কালের খবর :

মাদারীপুরের রাজৈর উপজেলার বদর পাশা ও ইশিবপুরে দুই ইউনিয়নের সীমান্ত রেখায় স্থাপিত পুরাতন লক্কড় ঝক্কর জয়েচ (লোহার অবকাঠামো) মার্কার ব্রিজের কারণে গ্রামীণ পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। তারপরেও ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছে এলাকাবাসী। এর পরেও ঝুঁকিপূর্ণ এ ব্রিজটির মেরামত বা পুনর্নির্মাণ করা হয়নি।
স্থানীয়রা জানায়, দুই ইউনিয়নের সীমান্তের সন্নিকটে খালের দুুই পাশে কৃষ্ণপুর ও লুন্দি গ্রামের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক ছাত্রছাত্রীসহ প্রায় দুই সহস্রাধিক গ্রামবাসী ঝুঁকিপূর্ণ ও বাঁশ দিয়ে জোড়াতালি দেয়া এ ব্রিজটি দিয়ে যাতায়াত করে থাকে। নড়বড়ে এ ব্রিজটি দিয়ে মোটরসাইকেল বা ভ্যান গাড়ি যাতায়াতও দুরূহ হয়ে দাঁড়িয়েছে। ফলে গ্রামীণ জনপদে ঘুরাপথে মালামাল পরিবহন করায় পণ্যের মূল্যও বৃদ্ধি পেয়ে থাকে। এ কারণে গ্রামীণ মানুষের পণ্য ক্রয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ জানান, ব্রিজটি পুনর্নির্মাণে ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com