শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরা খুলনা মহাসড়কে যাএীবাহি বাস দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত। কালের খবর

সাতক্ষীরা খুলনা মহাসড়কে যাএীবাহি বাস দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত। কালের খবর

জেলা প্রতিনিধি সাতক্ষীরা, কালের খবর : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা এলাকায় যাত্রীবাহি বাস খাঁদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা এগারটার দিকে এঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোরশেদ জানান,খুলনা থেকে সাতক্ষীরাগামী দ্রুতগতিতে আসা যাত্রীবাহি বাস শাকদহা এলাকায় পৌঁছালে এক সাইকেল আরোহীকে বাঁচাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধারতৎপরতা চালায়। এঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়। তাদের মধ্যে যশোরের কেশবপুর উপজেলার চুকনগর এলাকায় রফিকুল ইসলাম ও হাসিবুর রহমান, সাতক্ষীরার শ্যামনগরের পুশ্চিম দুর্গাবাটি গ্রামের জয়ন্ত মণ্ডল, কলারোয়া উপজেলার মীর্জাপুরের রোজিনা খাতুন, তার মেয়ে রজনী, খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের শারমিন খাতুন, সাতক্ষীরা সদরের দক্ষিণ ফিংড়ি গ্রামের নিত্যানন্দ সাহা, গাভা গ্রামের রজব আলী, পুরাতন সাতক্ষীরার শেখর সরকার। তবে অন্যদের পরিচয় জানা যায়নি। তাদেরকে তাদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রফিকুল ও হাসিবুলকে খুলনা ২৫০ শয্যা হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com