শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় বিষাক্ত ’অ্যালকোহল পানে তিন জনের মৃত্যু, আশঙ্কাজনক আরো ৩ জন। কালের খবর

কুষ্টিয়ায় বিষাক্ত ’অ্যালকোহল পানে তিন জনের মৃত্যু, আশঙ্কাজনক আরো ৩ জন। কালের খবর

খন্দকার সাদিকুল আলম, কুষ্টিয়া, কালের খবর :

কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে বিষাক্ত এ্যালকোহল পান করে বিকেএসপি’র ছাত্র জিহাদুর রহমান সাজিদ ,ফাহিম , পাভেল নামে তিন জনের মৃত্যু হয়েছে।।এঘটনায় আশংকাজনক অবস্থায় আরো তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে বিকেএসপি’র ছাত্র ও বাস্কেট বল টিমের খেলোয়াড় জিহাদুর রহমান সাজিদের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুরা মিলে এ্যালকোহল পান করে। এর কিছুক্ষণ পর সাজিদসহ ছয়জন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় সাজিদ। সন্ধায় মারা যায় ফাহিম এবং পরে পাভেল নামে আরো একজন ।কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, এ্যালকোহল জাতীয় পানীয় পান করে ছয় জন হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আশংকাজনক অবস্থায় আতিকুল (২২), সরুজ (২২) ও শান্ত (২৩) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com