শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ভোলায় নতুন বিদ্যুৎ লাইন নির্মানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দুর্নীতিবাজ ঠিকাদার রাকিব । কালের খবর

ভোলায় নতুন বিদ্যুৎ লাইন নির্মানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দুর্নীতিবাজ ঠিকাদার রাকিব । কালের খবর

চরফ্যাশন থেকে মো.তুহিন, কালের খবর :
সরকারের শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়নে বিনা মূল্যে লাইন নির্মানের কথা থাকলেও ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির কিছু সাব ঠিকাদার অর্ধশত গ্রহকের নতুন বিদ্যুৎ লাইন নির্মানে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা, এর মূল হোতানতুন বিদ্যুৎ লাইন নির্মানে  সাব ঠিকাদার রাকিবুল ইসলাম, এই রাকিবুলের বিরুদ্ধে এওয়াজ পুর দক্ষিন আইচা এলাকার গ্রাহকদের অভিযোগের শেষ নেই, কথিত রাকিবুল ইসলাম খুঁটি স্থাপন, তার টানা,ট্রান্সফরমার স্থাপন সহ সকল ক্ষেত্রেই গ্রাহকের থেকে অর্থ আদায় করে থাকে, টাকা না দিলে সে এলাকার কাজ বিভিন্ন অজুহাতে বন্ধ রাখে। বর্তমানে সাব ঠিকাদার রাকিব দক্ষিন আইচা থানা চরমানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে লাইন নির্মানের জন্য গ্রাহক প্রতি ২হাজার ৫শ, টাকা করে চাঁদা নিচ্ছে। যে গ্রাহক টাকা দিতে রাজি নয় তার বিদ্যুৎ সংযোগ হচ্ছেনা । এবং ,গ্রাহকেরা আরো জানান এর বিরুদ্ধে কতৃপক্ষকে অবগত করলে তারাও রাকিবের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার চেষ্টা করছে আসলে সে স্থানীয় চেয়ারম্যানের লোক হওয়ার কারণে কাউকে তোয়াক্কা না করে গ্রাহকদের জিম্মি করে এসকল দূর্নীতি করার সাহস সে পাচ্ছে। এমন অনিয়ম থেকে রক্ষা পেতে গ্রাহকরা স্থানিয় সাংসদ সদস্যর হস্তক্ষেপ কামনায় ঐক্যবদ্ধ হচ্ছে।  এ বিষয়ে সাব ঠিকাদার রাকিবের ছবিসহ বিস্তারিত প্রকাশ করা হবে  দৈনিক কালের খবর পত্রিকায়। সাব ঠিকাদার রাকিবের বিরুদ্ধে আরো তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হলো। মোবা. 01753526333,  তথ্য দাতার নাম ঠিকানা গোপন রাখা হবে। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com