শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ছাত্রলীগের চাঁদাবাজি ঢাকতেই ছাত্রদলের কাউন্সিল বন্ধ : রিজভী

ছাত্রলীগের চাঁদাবাজি ঢাকতেই ছাত্রদলের কাউন্সিল বন্ধ : রিজভী

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

ছাত্রলীগের চাঁদাবাজি ঢাকতেই ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ছাত্রলীগের ৮৬ কোটি টাকার চাঁদাবাজি ঢাকতে আদালতের মাধ্যমে সরকার ছাত্রদলের কাউন্সিল বন্ধ করে দিয়েছে।

রবিবার দুপুরে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ঢাকা ইন্স্যুরেন্স ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রিজভী বলেন, ‘গণতান্ত্রিক কাউন্সিল আজকে আদালতের মাধ্যমে বন্ধ করা হয়েছে। গণতন্ত্রের হত্যাকারীরা আদালতকে কসাইয়ের ছুরি হিসেবে ব্যবহার করা করেছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘চাঁদাবাজির কারণে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি নিতে হয়েছে। তাদের ৮৬ কোটি টাকার চাঁদাবাজি ঢাকতে আদালতের মাধ্যমে ছাত্রদলের কাউন্সিল বন্ধ করা হয়েছে।’

রিজভী বলেন, ‘আজকে বিশ্ব গণতন্ত্র দিবস। বিশ্বের মানুষ কথা বলার জন্য, মত প্রকাশের জন্য যুদ্ধ করছে, সংগ্রাম করছে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কী দুর্নীতি করেছে? আপনারা তার কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেন নাই। তারপরও তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। কারণ তিনি গণতন্ত্রের প্রতীক। বেগম জিয়া দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তিনি থাকলে মধ্যরাতের নির্বাচন করতে পারতেন না, স্বাধীনতার ওপর আঘাত করতে পারতেন না।’

দেশে কর্তৃত্ববাদ নয়, গণতন্ত্রই টিকে থাকবে বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নাজমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com