বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জাল সনদেই হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক থেকে উপাধ্যক্ষ। কালের খবর

জাল সনদেই হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক থেকে উপাধ্যক্ষ। কালের খবর

নোয়াখালী প্রতিনিধি, কালের খবর : জাল সনদ ব্যবহার করে হাতিয়া ডিগ্রি কলেজে চাকরি নেওয়ার অপরাধে শাহিদা আক্তার রুবি নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালী সুপার মার্কেটের সামনে থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম তাকে গ্রেফতার করে। রুবির বাড়ি হাতিয়া উপজেলার চর কৈলাস গ্রামে। তার স্বামীর নাম কে এম ওবায়েদুল্যাহ বিপ্লব।

সূত্র জানায়, শাহিদা আক্তার রুবি বেসরকারি শিক্ষক নিবন্ধন ২০১০ সালের পরীক্ষার সনদ ব্যবহার করে চাকরি নিয়েছিলেন। তার রোল নম্বর ছিল ৪০৬০২৭৯৪, রেজিস্ট্রেশন নম্বর ছিল ১০০০০১২৬২। পরবর্তীতে কলেজ এমপিওভুক্ত হলে তার ইনডেক্স নম্বর হয় ৩০৮৪৪২১। ২০১২ সালের ১ নভেম্বর থেকে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত রুবি ৫ লাখ ৩৮ হাজার ৯৭৫ টাকা বেতন তোলেন। ২০১৫ সালের ৩ ডিসেম্বর রুবির জালিয়াতির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের শিক্ষা পরিদর্শক টুটুল কুমার নাগ এবং অডিট অফিসার গোলাম মূর্তজার নজরে আসে।

এ প্রসঙ্গে নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, শাহিদা আক্তার রুবি দীর্ঘদিন ধরে হাতিয়া ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষকা পদে শিক্ষকতা করে আসছেন। আমরা অনুসন্ধান করে নিশ্চিত হয়েছি, তিনি জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছিলেন। গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

হাতিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিউল হক সাজু জানান, শাহিদা আক্তার রুবি ২০১২ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষক পদে যোগ দেন। ২০১৫ সালে তিনি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। তবে সনদ জাল করার অভিযোগ ওঠায় গত দুই বছর থেকে তার বেতন বন্ধ রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com