বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস কুমার নদে, নিহত ৮, আহত ২০। কালের খবর

সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস কুমার নদে, নিহত ৮, আহত ২০। কালের খবর

ফরিদপুর প্রতিনিধি, কালের খবর :

ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস কুমার নদে পড়ে গেছে। এতে বাসটিতে থাকা অন্তত আট যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন যানটির অন্তত ২০
যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ধুলদি এলাকায় কমফোর্ড লাইনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম জানান, ঢাকা থেকে একটি বাস গোপালগঞ্জের পাটগাতি যাচ্ছিল। ধুলদি এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় যাত্রী মারা যায়। পরে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, হাইওয়ে থানা পুলিশ, কোতয়ালি থানা পুলিশসহ স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com