বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভালো কাজের জন্য ওসি মাজহারুল সহ কয়েক পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি’র কমিশনার। কালের খবর

ভালো কাজের জন্য ওসি মাজহারুল সহ কয়েক পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি’র কমিশনার। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম ঢাকা দক্ষিণ মহানগরে জননিরাপত্তা বিধান সহ আইন-শৃংখলা রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ প্রদান করে পুরস্কৃত করেছেন।
গত বুধবার (৭ আগষ্ট ২০১৯ )দুপুর ৩ টায় ২০১৯ জুলাই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় যোগ্যতাপূর্ণ সম্পূর্ণ ভাল কাজের জন্য ডিএমপি হেডকোয়াটার্সে বিভিন্ন কাজে বিজয়ীদের হাতে কমিশনার পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন।
গত ২০১৯ জুলাই মাসে ঢাকা মেট্টোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগে নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান পিপিএম (ওয়ারী বিভাগ), শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ও মাদকদ্রব্য উদ্ধারকারী এবং শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, (পিপিএম-বার)। হত্যা মামলা ও মাদকদ্রব্য বিক্রিতার আসামী গ্রেফতার করায় বিশেষ পুরস্কার পেয়েছেন যাত্রাবাড়ী থানার চৌকস এস.আই মোঃ বিল্লাল আল আজাদ, এসআই জনি এবং ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতারের জন্য এসআই মুকিত হাসান পুরস্কৃত হন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com