শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
হাতের মেহেদীর রং মুছতে না মুছতে বিয়ের মাসেই লাশ হলেন চায়না ! কালের খবর

হাতের মেহেদীর রং মুছতে না মুছতে বিয়ের মাসেই লাশ হলেন চায়না ! কালের খবর

কিশোরগঞ্জ ব্যুরো, কালের খবর  :

হাতের মেহেদীর রং মুছতে না মুছতে বিয়ের মাসেই লাশ হলেন চায়না বেগম নামে এক নববধূ। রাতের অন্ধকারে স্ত্রীকে খুন করে স্বামী ফায়েজ মিয়া গাঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার বিকালে চায়না বেগমের বাবা আক্কাস আলী জামাতা ফায়েজকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওগড় ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ফায়েজ মিয়া পলাতক রয়েছেন।

বিভিন্ন সূত্রের দেয়া তথ্যমতে, গত ৮ জুলাই আলীনগর উত্তরপাড়া গ্রামের আক্কাস আলীর মেয়ে চায়না বেগম পার্শ্ববর্তী আলীনগর মধ্যপাড়া গ্রামের সমির উদ্দিনের ছেলে ফায়েজ মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে চায়না তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। মঙ্গলবার চায়নার স্বামী ফায়েজ মিয়া শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রাতে কোনো এক সময় কাউকে কিছু না বলে চলে যান ফায়েজ।

বুধবার সকালে বিছানায় চাদরে ঢাকা অবস্থায় চায়নার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। পুলিশ নববধূ চায়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। চায়নার গলায় আঘাতের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের।

অষ্টগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বুধবার বিকালে নিহতের বাবা আক্কাস আলী জামাতা ফায়েজকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com