শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুড়িগ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সড়ক ভেঙ্গে দূর্ভোগে ২লক্ষ মানুষ। কালের খবর

কুড়িগ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সড়ক ভেঙ্গে দূর্ভোগে ২লক্ষ মানুষ। কালের খবর

কুড়িগ্রাম থেকে মো. জাহিদ, কালের খবর :

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে এবং উজানের ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানির চাপ বেড়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন ব্রীজের পাশে ১৬ লাখ ২৫ হাজার টাকা ব্যায়ে একটি সংযোগ সড়কের কাঠের বীজের দুইপাশের মাটি ধ্বসে যায়। এতে যোগাযোগ বন্ধ হয়ে যায় বীজের পূর্বপাড়ের ৬টি ইউনিয়নে বসবাসকারী প্রায় ২ লক্ষ মানুষের।

যোগাযোগ বিছিন্ন হওয়ায় মানুষজন কোন রকমে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকায় পাড়াপাড় হলেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পাড়াপাড় নিয়ে চরম দুর্ভোগে পড়েছে ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানায়, ব্রীজের পুর্বপড়ের সদর উপজেলার পাঁচগাছী, যাত্রাপুর, ঘোগাদহ, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ও সাহেবের আলগা এবং নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়ের লোকজন প্রতিনিয়ত এই সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। একদিনের বৃষ্টিতে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এই ৬ ইউনিয়নের বাসিন্দারা।

বেগমগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, ব্রীজের পুর্বপাড়ের ৬টি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে জেলা শহরে আসা যাওয়া করে। এমন কি এই সব এলাকার জরুরী রোগীদের এই সড়ক দিয়ে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এব্যাপারে কুড়িগ্রাম স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হক জানান, আপাতত সংযোগ সড়কটিতে স্থলে জরুরী ভিত্তিতে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হবে। এতে ভারী যানবাহন যাতায়াত করতে না পারলেও মানুষজন যাতায়াত করতে পারবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com