শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাড়াইলে বেতাই সেতুর পাটাতনে ফাটল। কালের খবর

তাড়াইলে বেতাই সেতুর পাটাতনে ফাটল। কালের খবর

কিশোরগঞ্জ প্রতিনিধি, কালের খবর  :

কিশোরগঞ্জের তাড়াইলে বেতাই নদীর সেতুর ফাটল পিচের ঢালাই দিয়ে এলজিইডি ঢেকে দেয়ার পর এবার পাটাতনে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বেতাই সেতুর পূর্ব দিকে পাটাতনের কয়েকটি স্থানে দুই ইঞ্চি করে ফাটল দেখা দিয়েছে।

পাটাতনে ফাটল দেখা দেয়ায় সেতুর নিম্নমানের কাজের প্রমাণ মিলে বলে জানিয়েছে স্থানীয় জনতা। তারা সেতুটির পুনঃনির্মাণের দাবি জানান।

এ বিষয়ে এলজিইডির তাড়াইল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত রবিবার দৈনিক কালের খবর পত্রিকায় ‘উদ্বোধনের আগেই সেতুতে ফাটল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে তড়িগড়ি করে এলজিইডির তাড়াইল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের উপস্থিতিতে বেতাই নদীর সেতুর নির্ধারিত ফাটলসহ পুরো সেতু পিচ ঢালাই করে দেয়া হয়েছে। মঙ্গলবার ‘ফাটল ঢাকতে সেতুতে পিচের ঢালাই’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com