শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
‘নতুন করে দেশে জঙ্গিবাদ উত্থানের আওয়াজ পাচ্ছি’। কালের খবর

‘নতুন করে দেশে জঙ্গিবাদ উত্থানের আওয়াজ পাচ্ছি’। কালের খবর

কালের খবর ডেস্ক :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, নতুন করে দেশে জঙ্গিবাদ উত্থানের আওয়াজ পাচ্ছি, দেশ এখনো জঙ্গিবাদমুক্ত হয়নি।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সম্মানে ১৪ দলের আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে নাসিম এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ঈদের পরে আমরা সারাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সভা সমাবেশ করবো। দেশে জঙ্গিবাদ একেবারে শেষ হয়ে যায়নি, এরা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

‘আমরা এখন আবার নতুন করে জঙ্গিবাদের আওয়াজ শুনতে পাচ্ছি। আবারও তারা (জঙ্গি) মানুষ হত্যার ডাক দিচ্ছে’, বলেন নাসিম।

সভায় জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপি জঙ্গিবাদে জড়িয়ে বিরোধী দলের আনুষ্ঠানিক যোগ্যতা হারিয়েছে। সংসদে এখন বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। সরকারে বিরোধী দলের স্থান পরিবর্তন হয়েছে।

মাদক, দুর্নীতিবাজ ও দলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ খাদ্যে ভেজালের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন ইনু।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের আরেক অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com