বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে সংবাদ শিরোনামে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি : হাইকোর্ট। কালের খবর

দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে সংবাদ শিরোনামে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি : হাইকোর্ট। কালের খবর

কালের খবর ডেস্ক :

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। ফলে সংবাদ শিরোনাম পড়ার বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। 

সোমবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

পরে রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে বেসরকারি সব টেলিভিশন চ্যানেলকে এই রায় মেনে চলার নির্দেশনা দিয়েছেন আদালত। উদাহরণ স্বরূপ অমুক ব্যাংক বাণিজ্য সংবাদ, .. হাসপাতাল স্বাস্থ্য সংবাদ, এই ধরনের কোনো টাইটেল স্পন্সর করে আগামী ১ সেপ্টেম্বর থেকে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না।

ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ আরো বলেন, দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com