শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
ঘাটাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২: কালের খবর

ঘাটাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২: কালের খবর

মোঃ সজীব মিয়া (ঘাটাইল প্রতিনিধি), কালের খবর : টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল উপজেলার কালিদাস পাড়া গ্রামে আকাশমনি বাগানের ভেতর সোমবার (২২ এপ্রিল) দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার কোতোয়ালী থানার দক্ষিণ আলেকান্দা গ্রামের মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. রানা হাওলাদার (৪৫) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খরাবর গ্রামের মৃত আজহার আলীর ছেলে মোঃ আকবর আলী(৩৫)।

র্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে ঘাটাইলের কালিদাস পাড়া গ্রামের মৃত মহি মাস্টারের বাড়ি সংলগ্ন আকাশমনি বাগানের ভেতর অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি রামদা ও একটি চাপাতি জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com