বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কমলনগরে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি। কালের খবর

কমলনগরে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি। কালের খবর

লক্ষ্মীপুর থেকে মোস্তাফিজুর রহমান টিপু, কালের খবর : লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স বাজারে রবিবার (০৭ এপ্রিল) বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি (রামগতি ও কমলনগর) ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেন।
জানা যায়, চর লরেন্স মধ্য বাজারে কিরণ টেইলার্স এর দোকান থেকে বিদ্যুত এর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ২০-২৫ ফুট উঁচু হয়ে পাশ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে ছড়িয়ে পড়ে। এসময় রাসেল মেগাশপ, আজাদ ফার্মেসী, কিরণ টেইলার্স, বারাকাত বস্ত্রালয়, তোফায়েল মেম্বারের সার দোকান, হেলাল ও রমযানের মুদি দোকান, পাবলিক মেডিকেল হল, ছিদ্দিক মেডিকেল হলসহ ১২ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
কমলনগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধারে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com