বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ফ্যামিলী ল্যাব হসপিটালে অভিযান : ভুয়া ডাক্তারের কারাদন্ড। কালের খবর

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ফ্যামিলী ল্যাব হসপিটালে অভিযান : ভুয়া ডাক্তারের কারাদন্ড। কালের খবর

 

সিদ্ধিরগঞ্জ, কালের খবর : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মোঃ নজরুল ইসলাম শেখ (২৭) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে এক বছরের সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

‘ফ্যামিলী ল্যাব হসপিটাল’ নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনিসুল ইসলাম। মঙ্গলবার রাত ৮টায় র‌্যাব-১১ সদস্যরা এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, মোঃ নজরুল ইসলাম শেখ নামের পাশে ‘এমবিবিএস, সনোলজিষ্ট’ ডিগ্রী লিখে নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয়েই দিয়ে ২ বছর যাবত প্রতারণা করে আসছিলেন রোগীদের সাথে।

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ‘ফ্যামিলী ল্যাব হসপিটাল’ নামের ওই কিøনিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিমউদ্দিন (পিপিএম) এর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুল ইমলামের নেতৃত্বে এ অভিযান চালায়।

দন্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তারের পিতার নাম মোঃ সানা উল্যাহ শেখ। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানার বিল গজারিয়া এলাকায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুল ইসলাম জানান, মেডিকেল সহকারী হয়েও গত ২ বছর যাবত মোঃ নজরুল ইসলাম শেখ ‘এমবিবিএস, সনোলজিষ্ট’ হিসেবে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। তাকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

এদিকে অপর একটি সূত্র জানায় এ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বেল্লাল হোসেন গন মাধ্যমের একজন কর্মী হওয়ায় নানা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এসব অনৈতিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারী গনমাধ্যমের কয়েকজন কর্মী ওই হাসপাতালের কর্মকান্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর লক্ষ্যে সেখানে গেলে তাদেরকে আটকে রেখে পুলিশ প্রশাসনকে প্রভাবিত করে সাজানো মামলা দিয়ে হয়রানী করে। মামলাটি এখনও আদালতে চলমান রযেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com