বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কুমিল্লায় ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহ্বান। কালের খবর

কুমিল্লায় ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহ্বান। কালের খবর

কুমিল্লা প্রতিনিধি, কালের খবর  :

কুমিল্লায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন রোববার ভোটারদের কেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহবান জানানো হয়েছে।

সকাল ১০টার দিকে হোমনা উপজেলার রাধানগর এলাকার একটি মসজিদ থেকে এ আহবান জানানো হয়।

কুমিল্লার হোমনাসহ জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন ঘিরে ভোটারদের তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্র ছিলো ফাঁকা।

এ অবস্থায় সকাল ১০টার দিকে হোমনা উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইক থেকে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে মাইকিং করতে শোনা যায়।

এসময় মাইকে বলা হয়, ‘মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আপনারা সবাই ভোট দিতে যান।’

মসজিদের মাইকের এ আহবানেও ভোটারদের মাঝে তেমন কোনো সাড়া পড়েনি। বেলা ১১টার দিকে কেন্দ্রটির সামনে গিয়ে ভোটারশূন্য অবস্থাই দেখা গেছে।

স্থানীয় সাংবাদিক ফারুক আহমেদ জানান, উপজেলা নির্বাচনে ভোট দিতে মসজিদে মাইকিং করা হয়। এসময় এলাকাবাসীকে ভোট দিতে কেন্দ্রে যেতে বলা হয়।

নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম ছিলো বলে স্বীকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তবে ভোটারদের কেন্দ্রে যেতে মাইকিংয়ের বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com