শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নরসিংদীতে সালিশ বৈঠকে যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৫। কালের খবর

নরসিংদীতে সালিশ বৈঠকে যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৫। কালের খবর

নরসিংদী প্রতিনিধি, কালের খবর  :

নরসিংদীর পলাশের ভাঙ্গায় সালিশ বৈঠকে যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। হামলায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কেন্দুয়াবো ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল, একই গ্রামের কাজল (৩৫), শাহালম (২৮), ইব্রাহীম (৩০) ও নাজিম উদ্দিন (৪৫)। এদের মধ্যে কাজল (৩৫), ইব্রাহীম (৩০) ও নাজিম উদ্দিন (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন কাজল কালের খবরকে  জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামের বাতেনের সঙ্গে একই গ্রামের মামুনের বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্যের দারস্থ হয় মামুন। দুপুরে উভয়পক্ষকে নিয়ে কেন্দুয়াবো মাদরাসা মাঠে সালিশ বসে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাদল। কোন কিছু বুঝে ওঠার আগেই যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন দেলু ও তার ভাতিজা আরিফ সালিশের বিচারক ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদলের ওপর হামলা ও এলোপাথাড়ি গুলি করে। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দেলু বাহিনীর সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদলকে কুপিয়ে জখম করে। এসময় তাদের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা কালের খবরকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com